সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (ভোরে) ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জের চাঁনপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়াসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা ও নজরদারিতে ২৮ বিজিবির অধীন ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।